Oppo Reno X: Leaks Specs 2026 7000mah Battery With 200mp Camera
Oppo নাকি তাদের প্রথম "ওয়াইড" স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে, যার নাম হতে পারে Oppo Reno X। ফোল্ড না করেও ট্যাবলেটের মতো চওড়া স্ক্রিনের অভিজ্ঞতা দেওয়াই এর লক্ষ্য। লিক অনুযায়ী ফোনে ২০০MP ক্যামেরা ও ৭,০০০mAh ব্যাটারি থাকতে পারে। তবে Oppo এখনো কিছু নিশ্চিত করেনি।
Key Specs (Rumor)
| Display | ৬.৩৫ ইঞ্চি ফ্ল্যাট, 120Hz (ওয়াইড ডিসপ্লে) |
| Processor | MediaTek Dimensity 9000-সিরিজ |
| Main Camera | 200MP (OIS সহ) |
| Ultrawide | 50MP |
| Telephoto | 200MP পেরিস্কোপ |
| Battery | ৭,০০০mAh |
| Body | মেটাল ফ্রেম |
| Software | ColorOS 17 (Android 17) |
| Launch | TBC (সম্ভবত আগামী বছরের শুরুতে) |
| Price | TBA |
Display
লিক অনুযায়ী Reno X-এ ফ্ল্যাট ডিসপ্লে ও খুব সরু বেজেল থাকতে পারে। তবে স্ক্রিন সাইজ লিক অনুযায়ী ৬.৩৭" হবে । , সেটাও নিশ্চিত না। চওড়া স্ক্রিনে ভিডিও দেখা ও স্প্লিট-স্ক্রিনের কাজ সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
Camera
ক্যামেরাই এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে। লিকে ২০০MP মেইন ক্যামেরা (OIS সহ), ৫০MP আল্ট্রাওয়াইড ও ২০০MP পেরিস্কোপ টেলিফটোর কথা এসেছে। তবে আগের একটি লিকে ৫০MP মেইন সেন্সরের কথা ছিল, আর লিকার নিজেই বলেছেন চূড়ান্ত স্পেক এখনো ঠিক হয়নি।
Performance
ফোনে MediaTek Dimensity 9000-সিরিজের একটি চিপসেট থাকতে পারে, তবে নির্দিষ্ট মডেল জানা যায়নি। সফটওয়্যার হিসেবে Android 17 ভিত্তিক ColorOS 17 আসার কথা শোনা যাচ্ছে। ডুয়াল স্টেরিও স্পিকার ও ভেপার কুলিং চেম্বারের গুঞ্জনও আছে।
Battery
লিক অনুযায়ী ফোনে ৭,০০০mAh ব্যাটারি থাকতে পারে। চার্জিং স্পিড নিয়ে এখনো কোনো তথ্য নেই।
Expected Price
Oppo এখনো Reno X-এর দাম বা বাংলাদেশে আসার তথ্য জানায়নি। লঞ্চ ডেট নিয়েও সোর্সগুলো ভিন্ন কথা বলছে। কেউ বলছে Find X10 সিরিজের সঙ্গে আসবে, কেউ বলছে চীনে আগামী বছরের শুরুতে। অফিসিয়াল ঘোষণা এলে আমরা এর দাম আপডেট করব।
⚠️ এটি রুমার ভিত্তিক তথ্য। Oppo অফিসিয়ালি নিশ্চিত করলে স্পেক পরিবর্তন হতে পারে।
Source
Digital Chat Station (Weibo), Gadget Pilipinas, 91mobiles
