200MP ক্যামেরা ও 9000mAh ব্যাটারি নিয়ে আসছে Honor 700 Pro 5G
স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির হতে পারে Honor-এর পরবর্তী প্রিমিয়াম ফোন Honor 700 Pro 5G। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা, 9000mAh বিশাল ব্যাটারি এবং উন্নত AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি ফোনটিতে ডুয়েল ডিসপ্লে ও ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের মতো আকর্ষণীয় ফিচারও দেখা যেতে পারে।
Honor 700 Pro 5G লঞ্চ হবে কবে।
আগামী নভেম্বর মাসে লঞ্চ হতে পারে ফোনটি। আর বাজারে আসারও সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট লঞ্চের তারিখ, প্রথমে কোন দেশে ফোনটি পাওয়া যাবে তা এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তাই আপাতত নভেম্বর মাসের সম্ভাব্য লঞ্চের খবরকে লিকভিত্তিক তথ্য হিসেবেই বিবেচনা করা উচিত।
Honor 700 Pro 5G -এর স্পেকস ডিটেইলস।
Honor 700 Pro 5G-এর প্রসেসর সম্পর্কে নির্দিষ্ট তথ্য ফাঁস হয়নি। ফলে ফোনটির গেমিং পারফরম্যান্স, দৈনন্দিন ব্যবহারের গতি এবং শক্তি ব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে থাকতে পারে 6.57 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে
ফোনটির আকর্ষণীয় ডিজাইন হিসাবে রয়েছে পিছনের দিকে থাকা দ্বিতীয় ডিসপ্লে। এই স্ক্রিনটির আকার প্রায় 1.72 ইঞ্চি হতে পারে। এতে সময়, নোটিফিকেশন, বিভিন্ন উইজেট এবং মিউজিক কন্ট্রোলের মতো সুবিধা পাওয়া যাবে।
Honor 700 Pro 5G বেশ আকর্ষণীয় হতে পারে। ফোনটির পিছনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50MP ক্যামেরা দেওয়ার সম্ভাবনাও আছে।
তবে ক্যামেরার প্রকৃত মান শুধু মেগাপিক্সেলের ওপর নির্ভর করে না; সেন্সর, ইমেজ প্রসেসিং এবং সফটওয়্যার অপটিমাইজেশনও গুরুত্বপূর্ণ।
Honor 700 Pro 5G -এর ব্যাটারী।
Honor 700 Pro 5G-তে 9000mAh ব্যাটারি থাকতে পারে। এত বড় ব্যাটারি থাকলে সাধারণ ব্যবহারে দীর্ঘ ব্যাকআপ আশা করা যায় । যারা নিয়মিত ভিডিও দেখেন, অনলাইনে কাজ করেন বা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাঁদের জন্য এটি আকর্ষণীয় হতে পারে।
চার্জিংয়ের জন্য ফোনটিতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। পাশাপাশি রিভার্স চার্জিংয়ের সুবিধাও থাকার কথা শোনা যাচ্ছে।
