ফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় খবর। Motorola-র জনপ্রিয় মিড-রেঞ্জ 5G স্মার্টফোন moto g max 5g -এর দামে মিলছে ছাড়। 50MP রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা আর 7000 mAH এর ব্যাটারী এবং 120Hz ডিসপ্লের মতো ফিচার থাকা এই ফোনটি এবার আগের তুলনায় কম দামে কেনা যাচ্ছে । ভারতে ফোনটির লঞ্চ মূল্য ছিল ₹27,999। এবার ₹6,500 ছাড়ের পর দাম কমে হয়েছে ₹21,499।
Motorola Moto G Max 5G -এর Discount Offer.
Motorola G Max 5G -এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এ অফারটি দেখতে পারেন। তবে কেনার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটে বর্তমান দাম, স্টক, ডেলিভারি চার্জ এবং অফারের শর্ত যাচাই করে নেওয়া উচিত। কারণ অনলাইন অফার যেকোনও সময় পরিবর্তিত হতে পারে।
Motorola Moto G Max 5G -এর স্পেকস ডিটেইলস।
Moto G Max 5G-তে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর। এই অক্টা-কোর চিপসেটের সঙ্গে রয়েছে 6GB ফিজিক্যাল RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। RAM Boost প্রযুক্তিও রয়েছে। এর সাহায্যে 6GB ফিজিক্যাল RAM-এর সঙ্গে সর্বোচ্চ 12GB ভার্চুয়াল RAM ব্যবহার করে মোট 18GB পর্যন্ত মেমোরি বাড়ানো কথা বলা হয়েছে। ফোনটি Android 16-ভিত্তিক Hello UI এ চলে।
Moto G Max 5G -তে রয়েছে 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে। এর রেজোলিউশন 2400 × 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। ফলে সাধারণ 60Hz স্ক্রিনের তুলনায় স্ক্রলিং ও অ্যানিমেশন আরও মসৃণ দেখানোর কথা। এছাড়া ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 1050 nits ব্রাইটনেস, Display Color Boost এবং Water Touch ফিচার রয়েছে। Water Touch প্রযুক্তির সাহায্যে ভেজা হাতে স্ক্রিন ব্যবহার করা সহজ হতে পারে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass 7i।
Moto G Max 5G-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রধান ক্যামেরাটি 50MP Sony LYT600 সেন্সর, যার অ্যাপারচার f/1.8। সঙ্গে রয়েছে 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি অতিরিক্ত AI সেন্সর। সামনের ক্যামেরাই দেওয়া হয়েছে 32MP ক্যামেরা। যারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন, ভিডিও কল করেন কিংবা নিয়মিত সেলফি তুলতে পছন্দ করেন, তাঁদের কাছে এই ক্যামেরা সেটআপ আকর্ষণীয় হতে পারে।
ফোনটির বড় আকর্ষণ হলো এর 7000mAh ব্যাটারি। একবার চার্জে সর্বোচ্চ 63 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যেতে পারে। তবে বাস্তবে ব্যাটারি কতক্ষণ চলবে, তা স্ক্রিনের ব্রাইটনেস, নেটওয়ার্ক, গেমিং এবং অন্যান্য ব্যবহারের উপর নির্ভর করবে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য রয়েছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটিতে IP64 রেটিং এবং MIL-STD-810H-সংক্রান্ত সুরক্ষা বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করা হয়েছে।
Moto G Max 5G -কি কেনা উচিৎ।
বড় ৭০০০ mAh -এর ব্যাটারি, 120Hz ডিসপ্লে, ভালো ক্যামেরা যাঁদের অগ্রাধিকার, তাঁদের জন্য Moto G Max 5G বিবেচনা করার মতো একটি স্মার্টফোন। ₹27,999 থেকে ₹21,499-এ দাম কমলে অনেক কম তাই আমার মনে হয় যাদের বাজেট কমের মধ্যে তারা এই ফোনটি দেখতে পারেন । তবে কেনার আগে বর্তমান অফার, সফটওয়্যার আপডেটের নীতি, ক্যামেরার রিভিউ এবং একই দামের অন্যান্য ফোনের সঙ্গে তুলনা করে নিন।
Source: 91mobiles
📢 বন্ধুদের সাথে শেয়ার করুন