Age Calculator জন্ম তারিখ দিয়ে সঠিক বয়স হিসাব করুন

Age Calculator

বয়স ক্যালকুলেটর

মোট মাস
মোট সপ্তাহ
মোট দিন
মোট ঘণ্টা
পরবর্তী জন্মদিন
জন্মদিনের বার

বয়স ক্যালকুলেটর কী?

বয়স ক্যালকুলেটর এমন একটি অনলাইন টুল, যেখানে জন্ম তারিখ দিলেই আপনার বর্তমান বয়স বছর, মাস ও দিনে জানা যায়। হাতে হিসাব করতে গেলে মাসের দিন কম-বেশি হওয়ায় ভুল হতে পারে। এই টুলে সেই ঝামেলা নেই, কয়েক সেকেন্ডেই নির্ভুল ফল পাবেন।

কীভাবে ব্যবহার করবেন?

১. "আপনার জন্ম তারিখ" ঘরে আপনার জন্ম তারিখ বা সাল, মাস, দিন সিলেক্ট বা বাছাই করুন।

২. "যে তারিখ পর্যন্ত বয়স জানতে চান" ঘরে আজকের তারিখ আগে থেকেই দেওয়া আছে। চাইলে অন্য তারিখ দিতে পারেন।

৩. "বয়স হিসাব করুন" বাটনে ক্লিক করুন।

ফলাফলে আপনি দেখতে পাবেন বছর-মাস-দিনে বয়স, মোট মাস, সপ্তাহ, দিন ও ঘণ্টা, পরবর্তী জন্মদিন আসতে কত দিন বাকি এবং জন্মদিনটি সপ্তাহের কোন বারে ছিল।

কোথায় কাজে লাগে?

  • চাকরির আবেদনে বয়সসীমা যাচাই করতে
  • স্কুল বা কলেজে ভর্তির সময় বয়স মেলাতে
  • পাসপোর্ট, NID বা অন্যান্য ফর্ম পূরণের আগে সঠিক বয়স জানতে
  • নিজের বা পরিবারের কারও জন্মদিন কবে আসছে দেখতে
  • ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে বয়স কত হবে জানতে
  • বয়স কীভাবে হিসাব হয়?

শেষ তারিখ থেকে জন্ম তারিখ বিয়োগ করে বয়স বের করা হয়। দিন বিয়োগ করা না গেলে আগের মাসের দিন ধার নেওয়া হয়, আর মাস বিয়োগ করা না গেলে এক বছর ভেঙে ১২ মাস ধরা হয়। লিপ ইয়ারের দিনও হিসাবে ধরা হয়, তাই ফল নির্ভুল আসে।

Age Calculator

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: এই ক্যালকুলেটর কি বিনামূল্যে?

উত্তর: হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। কোনো রেজিস্ট্রেশন লাগে না।

প্রশ্ন: আমার জন্ম তারিখ কি কোথাও জমা হয়?

উত্তর: না। হিসাব আপনার ব্রাউজারেই হয়, কোনো তথ্য সংরক্ষণ করা হয় না।

প্রশ্ন: ভবিষ্যতের তারিখে বয়স জানা যাবে?

উত্তর: হ্যাঁ, দ্বিতীয় ঘরে ভবিষ্যতের তারিখ দিলেই সেই দিনের বয়স দেখাবে।

প্রশ্ন: মোবাইলে কাজ করবে?

উত্তর: হ্যাঁ, মোবাইল ও কম্পিউটার দুটোতেই ঠিকমতো চলবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post