Xiaomi HyperOS 4 আপডেটের সময়সূচি প্রকাশ, যেসব Xiaomi, Redmi ও POCO ফোন পাচ্ছে নতুন আপডেট

Xiaomi HyperOS 4

Xiaomi ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন HyperOS 4 সফটওয়্যারের গ্লোবাল আপডেট রোলআউটের সময়সূচি প্রকাশ করেছে Xiaomi। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের শুরু থেকে নির্বাচিত Xiaomi, Redmi ও POCO স্মার্টফোনে নতুন আপডেট পৌঁছাতে শুরু করবে। এরপর নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বর মাসে আরও বেশ কিছু পুরোনো মডেলে আপডেটটি দেওয়া হবে।

নতুন HyperOS 4-এ থাকছে ডিজাইনের পরিবর্তন, উন্নত পারফরম্যান্স, নতুন কাস্টমাইজেশন সুবিধা এবং iPhone ব্যবহারকারীদের সঙ্গে ফাইল ও ছবি শেয়ার করার আরও সহজ ব্যবস্থা। ফলে শুধু নতুন ফ্ল্যাগশিপ নয়, বেশ কিছু মিড-রেঞ্জ ও বাজেট ফোন ব্যবহারকারীরাও নতুন সফটওয়্যার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

HyperOS 4  Update কবে আসবে 

Xiaomi-এর গ্লোবাল রোডম্যাপ অনুযায়ী, HyperOS 4 আপডেট তিনটি ধাপে রোলআউট করা হবে। প্রথম ধাপ শুরু হবে নভেম্বরের প্রথম দিকে। দ্বিতীয় ধাপে নভেম্বরের মাঝামাঝি এবং শেষ ধাপে ডিসেম্বর ২০২৬ থেকে নির্বাচিত ডিভাইসগুলো আপডেট পাবে।

November এর শুরুতে যেসব ফোনে আসবে HyperOS 4

প্রথম ধাপে Xiaomi, Redmi এবং POCO-এর বেশ কিছু নতুন মডেল আপডেট পাবে।

Xiaomi Series:

  • Xiaomi 17 Ultra
  • Lexica  Leitzphone powered by Xiaomi
  • Xiaomi 17
  • Xiaomi 17T Pro
  • Xiaomi 17T
  • Xiaomi 15 Ultra
  • Xiaomi 15

Redmi Series:

  • Redmi Note 17 Pro Max 5G
  • Redmi Note 17 Pro 5G
  • Redmi Note 17 5g
  • Redmi Note 17
  • Redmi Note 15 Pro+ 5G
  • Redmi Note 15 Pro 5G
  • Redmi Note 15 Pro
  • Redmi Note 15 5G
  • Redmi Note 15
  • Redmi 17 5G
  • Redmi 17
  • Redmi 17C 5G
  • Redmi 15C 5G
  • Redmi 15C

Poco Series:

  • POCO F8 Ultra
  • POCO F8 Pro
  • POCO X8 Pro Max
  • POCO X8 Pro
  • POCO X8 Pro Iron Man Edition
  • POCO X8
  • POCO M8 Pro
  • POCO M8
  • POCO C95 Pro
  • POCO C85


এ ছাড়া Xiaomi Pad 8 Pro এবং Xiaomi Pad 8 ট্যাবলেটেও প্রথম ধাপে আপডেট আসবে।

November এর মাঝামাঝি যেসব ফোনে আপডেট পাবে

দ্বিতীয় ধাপে Xiaomi 15T সিরিজ, POCO F সিরিজ এবং X সিরিজের বেশ কয়েকটি ফোন তালিকায় রয়েছে।

Xiaomi Series:

  • Xiaomi 15T Pro
  • Xiaomi 15T

Poco Series:

  • POCO F9 Ultra
  • POCO F9 Pro
  • POCO F7 Ultra
  • POCO F7 Pro
  • POCO F7
  • POCO X7 Pro
  • POCO X7 Pro Iron Man Edition


এই ধাপে Xiaomi Pad 7 Pro, Xiaomi Pad 7, Xiaomi Pad Mini, POCO Pad X1, POCO Pad M1, Redmi Pad 2 Pro 5G এবং Redmi Pad 2 Pro ট্যাবলেটও আপডেট পাওয়ার কথা।

HyperOS 4 December 2026 এ আসবে যেসব ফোনে

তৃতীয় ধাপে পুরোনো Xiaomi, Redmi এবং POCO ডিভাইসগুলো নতুন সফটওয়্যার পাবে।

Xiaomi Series:

  • Xiaomi MIX Flip
  • Xiaomi 14 Ultra
  • Xiaomi 14
  • Xiaomi 13 Ultra
  • Xiaomi 13 Pro
  • Xiaomi 13
  • Xiaomi 14T Pro
  • Xiaomi 14T
  • Xiaomi 13T Pro
  • Xiaomi 13T

redmi Series:

  • Redmi Note 14 Pro+ 5G
  • Redmi Note 14 Pro 5G
  • Redmi Note 14 Pro
  • Redmi Note 14 5G
  • Redmi Note 14
  • Redmi 15 5G
  • Redmi 15
  • Redmi 14S
  • Redmi A7 Pro

Poco Series:

  • POCO F6 Pro
  • POCO F6
  • POCO X8s
  • POCO X7
  • POCO X6 Pro
  • POCO M8s 5G
  • POCO M7
  • POCO C81 Pro

এ ছাড়া Xiaomi Pad 6S Pro 12.4, POCO Pad C1, Redmi Pad 2 9.7, Redmi Pad 2 9.7 4G, Redmi Pad 2 এবং Redmi Pad 2 4G ট্যাবলেটও ডিসেম্বরের তালিকায় রয়েছে।

HyperOS 4 -এ নতুন কি থাকবে

HyperOS 4-এর অন্যতম আকর্ষণ হলো নতুন Soft Light Glass ডিজাইন। এতে ইন্টারফেসে স্বচ্ছ প্যানেল, নতুন নোটিফিকেশন স্টাইল এবং উন্নত লকস্ক্রিন কাস্টমাইজেশনের সুবিধা যুক্ত হয়েছে।

এ ছাড়া iPhone ব্যবহারকারীদের সঙ্গে ছবি, ফাইল, কন্টাক্ট এবং ওয়েবপেজ শেয়ার করার সুবিধা আরও সহজ করা হয়েছে। নতুন সফটওয়্যারে পারফরম্যান্স উন্নয়ন, উন্নত অ্যানিমেশন এবং AI-ভিত্তিক কিছু সুবিধাও থাকছে।

তবে সব ফোনে একই ধরনের ফিচার পাওয়া যাবে না। ডিভাইসের হার্ডওয়্যার, অঞ্চল এবং সফটওয়্যার সংস্করণের ওপর নির্ভর করে কিছু ফিচারের প্রাপ্যতা আলাদা হতে পারে।

বাংলাদেশে কবে পাওয়া যাবে 

বাংলাদেশের Xiaomi, Redmi এবং POCO ব্যবহারকারীদের জন্য আপডেটটি গুরুত্বপূর্ণ। তবে গ্লোবাল রোলআউটের সময়সূচি প্রকাশিত হলেও বাংলাদেশে প্রতিটি মডেলে ঠিক কোন তারিখে আপডেট পৌঁছাবে, তা নিশ্চিত নয়। সাধারণত OTA আপডেট ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। তাই তালিকায় ফোনের নাম থাকলেও একই দিনে সব ব্যবহারকারীর ফোনে আপডেট নাও আসতে পারে। আপডেট এসেছে কি না দেখতে ফোনের Settings থেকে About phone অথবা HyperOS version অপশনে গিয়ে Check for updates নির্বাচন করতে পারেন। আপডেট ইনস্টল করার আগে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ রাখা এবং পর্যাপ্ত ব্যাটারি নিশ্চিত করা ভালো।

শেষ কথা 

Xiaomi-এর HyperOS 4 আপডেট তালিকায় নতুন ফ্ল্যাগশিপ থেকে শুরু করে Redmi ও POCO-এর বিভিন্ন বাজেট এবং মিড-রেঞ্জ ফোন জায়গা পেয়েছে। বিশেষ করে Xiaomi 13 সিরিজ, Redmi Note 14 সিরিজ এবং POCO F6 সিরিজের মতো পুরোনো মডেলগুলোও নতুন সফটওয়্যার পাওয়ার সুযোগ পাচ্ছে।

তবে মনে রাখতে হবে, প্রকাশিত সময়সূচি একটি আনুমানিক রোলআউট পরিকল্পনা। অঞ্চল, ডিভাইস এবং অন্যান্য কারণে আপডেটের সময় পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য Xiaomi-এর অফিসিয়াল আপডেট পেজ অনুসরণ করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post