9000mAh ব্যাটারি, 185Hz ডিসপ্লে iQOO Neo 12 লঞ্চ

Launch In China
Android v17
CPU
Snapdragon 8 Elite Gen 5
RAM
16GB
Main Camera
50+8MP
Front Camera
16MP
Display
6.83'' 2k, Amoled
Battery
Li-Po 9000mAh, 100W

আজ স্মার্টফোন এর বাজারে নতুন সংযোজন iQOO Neo 12 চীনের বাজারে উন্মোচন করেছে।  শক্তিশালী প্রসেসর, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং বড় ব্যাটারি—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে নতুন ফোনটি। বিশেষ করে যারা দীর্ঘ সময় গেম খেলেন কিংবা ফোনে ভারী কাজ করেন, তাঁদের জন্য মডেলটি আগ্রহের কারণ হতে পারে। এর অন্যতম আকর্ষণ এর 9000mAh ব্যাটারি। পাশাপাশি এতে রয়েছে 2K রেজোলেশন AMOLED ডিসপ্লে, সর্বোচ্চ 185Hz রিফ্রেশ রেট এবং Qualcomm-এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। ফোনটির সঙ্গে আলাদা Q3 Gaming চিপও দেওয়া হয়েছে, যা সমর্থিত গেমে গ্রাফিক্স ও পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক  iQOO Neo 12 স্পেসিফিকেশন। 

iQOO Neo 12 -এর স্পেকস ডিটেইলস। 

iQOO Neo 12-তে ব্যবহার করা হয়েছে 3nm প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। এর সঙ্গে রয়েছে Q3 Gaming চিপ এবং 3D Ice Dome কুলিং ব্যবস্থা। দীর্ঘ সময় গেমিং কিংবা ভারী কাজের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই কুলিং প্রযুক্তি ভূমিকা রাখবে।

ফোনটিতে LPDDR5X Ultra RAM রয়েছে। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, বড় গেম ব্যবহার করা এবং দ্রুত অ্যাপ বদলানোর মতো কাজে ভালো পারফরম্যান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে।

iQOO Neo 12 -এর সামনে রয়েছে 6.83 ইঞ্চির AMOLED স্ক্রিন। এর রেজোলেশন 3200 × 1440 পিক্সেল, অর্থাৎ 2K। ডিসপ্লেটি সর্বোচ্চ 185Hz রিফ্রেশ রেট এবং 2200 nits পিক ব্রাইটনেস সমর্থন করে। কাগজে-কলমে এই বৈশিষ্ট্যগুলো ভিডিও দেখা, দ্রুত স্ক্রল করা এবং সমর্থিত গেম খেলার জন্য ভালো অভিজ্ঞতার ইঙ্গিত দিবে।

iQOO Neo 12
91mobiles

ক্যামেরার দিকে যদি আশি পিছনে রয়েছে দুটি সেন্সর। মূল ক্যামেরাটি 50MP Sony IMX921, যেখানে OIS সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে আছে 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 16MP ক্যামেরা।

ফোনটির 9000mAh ব্যাটারি সাধারণ স্মার্টফোনের তুলনায় বড়। এর সঙ্গে রয়েছে 100W তারযুক্ত ফাস্ট চার্জিং। ফলে ব্যাটারি ব্যাকআপকে গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের জন্য এটি আকর্ষণীয় হতে পারে। অবশ্য বাস্তবে কতক্ষণ চার্জ থাকবে, তা নির্ভর করবে গেমিং, নেটওয়ার্ক, ডিসপ্লের উজ্জ্বলতা ও অন্যান্য ব্যবহারের ওপর।

iQOO Neo 12-এর দাম (বাংলাদেশে সম্ভব্য)

চারটি ভ্যারিয়েন্টে চীনে ফোনটি লঞ্চ হয়েছে RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রকাশ করা হয়েছে। নিচের টাকার অঙ্কগুলো উৎসে উল্লেখিত বাংলাদেশি মুদ্রায় রূপান্তরিত মূল্য; বাংলাদেশের দোকানের নিশ্চিত দাম নয়।

12GB + 256GB 4,399 ইউয়ান ৬২,৭৯৯ টাকা

12GB + 512GB 5,099 ইউয়ান ৭২,০০০ টাকা

16GB + 256GB 4,799 ইউয়ান ৬৮,৪৯৯ টাকা

16GB + 512GB 5,499 ইউয়ান ৭৮,৪৯৯ টাকা

ফোনটি চীনে Contender, Shadow Black ও Frostblade Blue রঙে পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সব মিলিয়ে, বড় ব্যাটারি, শক্তিশালী চিপসেট ও উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে নিয়ে iQOO Neo 12 একটি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post