7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে নিয়ে আসছে Motorola Edge 70 Neo, ফাঁস হল স্পেসিফিকেশন
Snapdragon 7S Gen 3
50+2MP
32MP
6.78'' 1.5k
Li-Po 7000 mAh
Motorola তাদের Edge সিরিজে নতুন স্মার্টফোন Motorola Edge 70 Neo নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। ভারতে ফোনটির লঞ্চের কথা আগেই জানিয়েছিল সংস্থাটি। এবার লঞ্চের আগেই সামনে এসেছে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে থাকতে পারে 7000mAh ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 32MP ফ্রন্ট ক্যামেরা চলুন তাহলে জেনে নেওয়া যাক এর সম্ভাব্য স্পেকস ডিটেইলস।
Motorola Edge 70 Neo -এর স্পেকস ডিটেইলস।
ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 16-এর সঙ্গে বাজারে আসতে পারে।
ডিসপ্লের ক্ষেত্রে Motorola Edge 70 Neo-তে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশনের AMOLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন থাকার কথা শোনা যাচ্ছে।
ক্যামেরার জন্য ফোনটির পিছনে 50MP Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। পাশাপাশি একটি 3-in-1 লাইট সেন্সরের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে মিলতে পারে 32MP ক্যামেরা।
Motorola Edge 70 Neo -তে অন্যতম আকর্ষণ হতে পারে 7000mAh ব্যাটারি। সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। বড় ব্যাটারির কারণে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে চান, এমন ক্রেতাদের কাছে মডেলটি আগ্রহের বিষয় হতে পারে।
Motorola Edge 70 Neo -এর দাম ও লঞ্চ।
ভারতে ফোনটি লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করলেও নির্দিষ্ট লঞ্চের তারিখ ও অফিসিয়াল দাম এখনও ঘোষণা করেনি। বাংলাদেশে ফোনটির দাম কত হবে, সেটিও জানা যায়নি। RAM ও স্টোরেজের সম্ভাব্য ভ্যারিয়েন্ট সম্পর্কে লিক থাকলেও চূড়ান্ত কনফিগারেশন নিশ্চিত নয়।
এখানে উল্লেখ করা স্পেসিফিকেশনগুলো ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত ফিচার, দাম এবং উপলভ্যতা জানতে Motorola-র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সাথেই থাকবেন।
