Vivo Y32 বাংলাদেশে লঞ্চ হচ্ছে আজ: 8000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ
বাংলাদেশে আসছে Vivo Y32 আজ ৭ অক্টোবর ২০২৬ বাংলাদেশে লঞ্চ হচ্ছে Vivo Y32। বিশাল 8000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে এবং IP68/IP69 রেটিং নিয়ে ফোনটি আসছে দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় ফিচারগুলো এক ডিভাইসে দিতে।
স্পেসিফিকেশন ডিটেইলস
ডিসপ্লে এ থাকছে 6.87″ IPS LCD, 120Hz রিফ্রেশ রেট চিপসেট হিসাবে পাওয়া যাবে Unisoc T7300
মেইন ক্যামেরা 50MP + 2MP, সেলফি ক্যামেরা 8MP, ব্যাটারিতে কিন্তু দূরান্ত 8000mAh, চার্জিং এ কিন্তু লেভেলের পরিবর্তন এখানে রয়েছে 44W ফাস্ট চার্জিং, RAM ও স্টোরেজ থাকছে 4GB RAM + 128GB, প্রটেকশন হিসাবে পাবেন IP68/IP69 রেটিং যা ধুলা বালু থেকে রক্ষা করবে। ডিসপ্লের কথায় যদি আছি, ফোনটিতে রয়েছে 6.87 ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট যায় কারণে স্ক্রল করা, ভিডিও দেখা ও ক্যাজুয়াল গেমিং তুলনামূলক স্মুথ হওয়ার কথা।
ব্যাটারি ও চার্জিং এর কথা আছি।
Vivo Y32-এর সবচেয়ে বড় আকর্ষণ 8000mAh ব্যাটারি। যারা সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য এত বড় ব্যাটারি বড় সুবিধা হতে পারে। সঙ্গে আছে 44W ফাস্ট চার্জিং, যা বড় ব্যাটারি চার্জের সময় কমাতে সাহায্য করবে।
পারফরম্যান্স কেমন হবে।
ফোনটি চলবে Unisoc T7300 চিপসেটে, সঙ্গে 4GB RAM ও 128GB স্টোরেজ। দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এই কনফিগারেশন উপযোগী হবে বলে আশা করা যায়।
ক্যামেরাতে থাকছে।
পেছনে আছে 50MP মেইন ও 2MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8MP ক্যামেরা।
ডাস্ট ও ওয়াটার প্রটেকশন জন্য দেওয়া হয়েছে
IP68/IP69 রেটিং যেটা তুলনামূলক কম দেখা যায়। ফলে ধুলা ও পানির বিরুদ্ধে ফোনটি বাড়তি সুরক্ষা দেবে।
বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে ও IP68/IP69 রেটিং Vivo Y32-কে বাজেট সেগমেন্টে আকর্ষণীয় করে তুলতে পারে। বাংলাদেশে ফোনটির দাম ও বিক্রির তথ্য জানা গেলেই আমরা আপডেট করব। সর্বশেষ মোবাইল নিউজ ও প্রাইসের জন্য আমাদের সাইটের সঙ্গে থাকুন।
