Realme C100 বাংলাদেশে আসছে ৮ অক্টোবর: 8000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ

Realme c100


বাংলাদেশে লঞ্চ হচ্ছে Realme C100, আগামী ৮ অক্টোবর ২০২৬ বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Realme C100। 8000mAh বিশাল ব্যাটারি ও 120Hz ডিসপ্লে নিয়ে আসা ফোনটি বাজেট সেগমেন্টে ক্রেতাদের নজর কাড়তে পারে।

ডিসপ্লে  ও ডিজাইন

Realme C100-তে থাকছে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, ভিডিও দেখা ও ক্যাজুয়াল গেমিংয়ে বাড়তি স্মুথনেস পাওয়ার কথা।

স্পেসিফিকেশন ডিটেইলস 

ফোনটি চলবে MediaTek Helio G92 Max চিপসেটে। এর সঙ্গে থাকছে 6GB ও 8GB RAM-এর অপশন এবং 128GB স্টোরেজ। দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই কনফিগারেশন যথেষ্ট হবে বলে আশা করা যায়।

ব্যাটারি ও চার্জিং

Realme C100-এর মূল আকর্ষণ এর 8000mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে 45W ফাস্ট চার্জিং, যা এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করতে সাহায্য করবে। যারা সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি বড় সুবিধা হতে পারে।


ক্যামেরা কেমন

ফোনটির পেছনে থাকছে 50MP মেইন ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8MP ক্যামেরা।

Protection যা থাকছে তা অবিশ্বাস্য এই সেগমেন্টের ফোনে সাধারণত এত উচ্চমানের প্রটেকশন দেখা যায় না। Realme C100-তে রয়েছে IP66, IP68, IP69 ও IP69K রেটিং, যা ধুলা ও পানির বিরুদ্ধে বাড়তি সুরক্ষা দেবে।


বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং ও শক্তিশালী IP রেটিং Realme C100-কে বাজেট সেগমেন্টে আকর্ষণীয় করে তুলতে পারে। বাংলাদেশে ফোনটির দাম ও বিক্রির তথ্য জানা গেলেই আমরা আপডেট করব। সর্বশেষ মোবাইল নিউজ ও প্রাইসের জন্য আমাদের সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post