6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা! ভারতে লঞ্চ Redmi 17C 5G, দাম শুরু ₹20,999


Thedailymobile


Status: Available
Release: 23 Jun-2026
Brand: Xiaomi
Price in Bangladesh
৳20,999 (Unofficial)
Variants:
4GB+128GBIND৳20,999
6GB+128GBIND৳22,999
Updated: 06 Oct-2026
Key Specs
Android v16
CPU
MediaTek Dimensity 6300
Main Camera
50MP
Front Camera
8MP
Display
6.9''720x1600p
Battery
Li-Po 6000 mAh, 33W

বাজেট সেগমেন্টে নতুন চমক নিয়ে হাজির হল Xiaomi-এর Redmi। ভারতে লঞ্চ হল নতুন Redmi 17C 5G স্মার্টফোন। বড় 6.9-ইঞ্চি 120Hz ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর, 6000mAh বিশাল ব্যাটারি এবং 50MP AI ক্যামেরার মতো ফিচার রয়েছে এই ফোনে।

Redmi 17C এর স্পেসিফিকেশন ডিটেইলস। 

ফোনটি Coffee Brew, Purple Dawn এবং Dark Night এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। ভারতে ফোনটির বিক্রি শুরু হবে ৭ অক্টোবর ২০২৬ থেকে।

Redmi 17C 5G-তে রয়েছে বড় 6.9-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। এর রেজোলিউশন 1600 × 720 পিক্সেল এবং রয়েছে 120Hz AdaptiveSync রিফ্রেশ রেট। এছাড়া 240Hz টাচ স্যাম্পলিং রেট ও সর্বোচ্চ 810 nits HBM ব্রাইটনেস পাওয়া যায়।
👀 দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ডিসপ্লেতে TÜV Rheinland-এর Low Blue Light, Flicker Free এবং Circadian Friendly সার্টিফিকেশনও রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট। এটি 6nm প্রসেসে তৈরি একটি অক্টা-কোর 5G প্রসেসর। ফোনটি Xiaomi-এর HyperOS 3, Android 16-এর উপর ভিত্তি করে চলে। পাশাপাশি Memory Extension-এর মাধ্যমে RAM বাড়ানোর সুবিধাও রয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 17C 5G-তে রয়েছে 50MP AI Dual Camera। সঙ্গে রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
ক্যামেরায় পাওয়া যাবে।

  • Night Mode
  • Portrait Mode
  •  HDR
  • 1080p @ 30fps ভিডিও রেকর্ডিং
  • AI Camera Features

অর্থাৎ দৈনন্দিন ছবি, পোর্ট্রেট এবং সোশ্যাল মিডিয়ার জন্য প্রয়োজনীয় বেশ কিছু ক্যামেরা ফিচার এতে রয়েছে।

ফোনটির অন্যতম বড় আকর্ষণ হল বিশাল 6000mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে 33W Fast Charging সাপোর্ট। Xiaomi জানিয়েছে, 33W চার্জার বক্সের সঙ্গেই দেওয়া হবে।

IP64 রেটিং ও আরও ফিচার

শুধু ব্যাটারি বা ক্যামেরা নয়, ফোনটিতে রয়েছে বেশ কিছু অতিরিক্ত সুবিধাও।

🛡️ IP64 Dust & Water Resistance

💧 Wet Touch Technology 2.0

🔐 Side-mounted Fingerprint Sensor

🎧 3.5mm Headphone Jack

🔊 200% Volume Boost

📶 5G Connectivity

🔌 USB Type-C


Wet Touch Technology 2.0-এর ফলে ভেজা, তেলতেলে বা স্যাঁতসেঁতে আঙুলেও স্ক্রিন ব্যবহারে ভালো responsiveness দেওয়ার দাবি করেছে Xiaomi।

সব মিলিয়ে কেমন Redmi 17C 5G?

বড় 120Hz ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, 33W চার্জিং, 50MP ক্যামেরা এবং Dimensity 6300 5G চিপসেট—এই ফিচারগুলোর সমন্বয়ে Redmi 17C 5G দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা ও সাধারণ মাল্টিটাস্কিংয়ের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ভারতে এর দাম শুরু হচ্ছে ₹20,999 থেকে এবং বিক্রি শুরু হবে ৭ অক্টোবর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post