বাজারে আসছে নতুন ফ্লাগশিপ 'ওয়ানপ্লাস ১৬': ৯০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্জ ডিসপ্লে নিয়ে বড় চমক
![]() |
| one plus 16 |
স্মার্টফোন বাজারে বড় ধরনের বিপ্লব ঘটাতে আসছে জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাসের নতুন ফ্লাগশিপ ডিভাইস ওয়ানপ্লাস ১৬ (OnePlus 16)। সম্প্রতি ওয়ানপ্লাসের গেমিং কনফারেন্সে এই ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ এবং দুর্দান্ত কিছু ফিচারের কথা নিশ্চিত করেছে কোম্পানিটি। শক্তিশালী প্রসেসর এবং বিশাল ব্যাটারির কারণে ফোনটি নিয়ে প্রযুক্তি বিশ্বে এখন আলোচনার ঝড় উঠেছে।
ওয়ানপ্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ অক্টোবর চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ওয়ানপ্লাস ১৬। ফোনটির ডিজাইন এবং কালার অপশনের মধ্যে রয়েছে— ডার্ক ফরেস্ট (কালো), মার্টিয়ান মাস্টারপিস (কমলা) এবং টুমরোস স্টার (রুপালি)।
Specifications ডিটেইলস
ডিসপ্লেতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে এলটিপিও ওএলইডি (LTPO OLED) ডিসপ্লে, যা ১৮৫ হার্জ (185Hz) পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বাধুনিক Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট।
এই ফোনের সবচেয়ে বড় চমক হলো এর বিশাল ৯,০০০ মিলিঅ্যাম্পিয়ার (9,000mAh) ব্যাটারি। সঙ্গে থাকছে ১০০ ওয়াটের ফাস্ট ওয়্যার্ড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। ফটোগ্রাফির জন্য পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ— যার মূল সেন্সরটি ২০০ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো (৩এক্স জুম) এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য সামনেও থাকছে একটি শক্তিশালী ক্যামেরা।
ডিভাইসটি ১২ জিবি ও ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি থেকে শুরু করে ১ টিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক কালারওএস (ColorOS 17) চালিত হবে এই ফ্লাগশিপ ফোনটি।
বিশেষজ্ঞদের মতে, ওয়ানপ্লাস ১৬ মূলত আল্ট্রা-গেমিং এবং হেভি ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এর ১৮৫ হার্জ ডিসপ্লে এবং ১৮৫ এফপিএস গেমিং টেকনোলজি মোবাইল গেমিংয়ে নতুন মাত্রা যোগ করবে। তবে গ্লোবাল মার্কেটে বা অন্যান্য দেশের বাজারে ফোনটি কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি ওয়ানপ্লাস।
এই মুহূর্তে ওয়ানপ্লাস ১৬-এর কোন ফিচারটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে?
