অ্যাক্টিভ কুলিং ফ্যান সহ HONOR Win Tablet: ট্যাবলেট যা আসছে।

Honor win tablet

গেমিং ফোনে কুলিং ফ্যান এখন আর নতুন কিছু নয়। এবার সেই প্রযুক্তি ট্যাবলেটে আনার পথে HONOR। কোম্পানির গেমিংকেন্দ্রিক Win সিরিজে আসছে কমপ্যাক্ট HONOR Win Tablet।

অফিসিয়ালি যা নিশ্চিত করেছে

HONOR China-র স্মার্ট লাইফ বিভাগের প্রধান Lin Lin Weibo-তে টিজার দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে ট্যাবলেটে থাকবে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, একটি OLED ডিসপ্লে ও একটি USB-C পোর্ট, আর কোনো সেলুলার কানেক্টিভিটি থাকবে না। টিজারে পেছনের স্কয়ার ক্যামেরা হাউজিংয়ে "Win" ব্র্যান্ডিংও দেখা গেছে। অফিসিয়াল মলে ডিভাইসটির প্রি-অর্ডারও শুরু হয়েছে।

লিক তথ্যে যা থাকছে।

ডিসপ্লে: টিপস্টার Digital Chat Station-এর তথ্য অনুযায়ী ট্যাবলেটে থাকতে পারে ৮.৪ ইঞ্চির OLED প্যানেল, যার রিফ্রেশ রেট ২৪০Hz। নতুন টিজার ভিডিওতে ২০০Hz-এর বেশি রিফ্রেশ রেটের ইঙ্গিত আছে, আর সামনে একটি পাঞ্চ-হোল ক্যামেরা দেখা গেছে। তবে সঠিক রিফ্রেশ রেট HONOR এখনো জানায়নি।ব্যাটারি: আগের লিকে প্রায় ১০,০০০mAh ব্যাটারির কথা বলা হয়েছে। Color: কালো ও সিলভার।

কুলিং ফ্যান: HONOR Win Tablet এ ইতিমধ্যে ফ্যান আছে। Tablet এর ফ্যানটি ২৫,০০০rpm গতিতে ঘোরে। ট্যাবলেটের ক্ষেত্রে আগের তথ্য অনুযায়ী এতে আপগ্রেডেড বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকতে পারে, যা কোর তাপমাত্রা ১০°C-এর বেশি কমাতে পারে। এটি এখনো অফিসিয়াল নয়।

গুরুত্বপূর্ণ দিক।

ফ্যান থাকলে লম্বা সময় গেম খেললে বা ভিডিও এডিটিং করলে চিপ থ্রটলিং কমার কথা। এতে ফ্রেম রেট স্থিতিশীল থাকবে। Snapdragon 8 Elite Gen 5-এর মতো ফ্ল্যাগশিপ চিপের জন্য এটি বড় সুবিধা হতে পারে। তবে বাস্তবে কেমন পারফর্ম করবে, তা রিভিউ ছাড়া বলা যাবে না।

লঞ্চ কবে হবে।

ট্যাবলেটটি ২০২৬ সালের অক্টোবরে চীনে HONOR Win 2 সিরিজের স্মার্টফোনের সঙ্গে আসার কথা। মেমোরি, ক্যামেরা, চার্জিং স্পিড ও দাম এখনো জানানো হয়নি। গ্লোবাল রিলিজ নিয়েও কিছু বলা হয়নি।

শেষ কথা

সব মিলিয়ে Win Tablet হতে পারে ছোট আকারের একটি পাওয়ারফুল গেমিং ট্যাবলেট। তবে ফ্যান, ২৪০Hz ও ব্যাটারির মতো তথ্য এখনো গুজব, তাই অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করাই ভালো।


Note: এই পোস্টের ২৪০Hz ডিসপ্লে, ১০,০০০mAh ব্যাটারি ও কুলিং ফ্যানের মতো তথ্যগুলো লিক ও গুজবের ওপর ভিত্তি করে লেখা। HONOR এগুলো এখনো অফিসিয়ালি নিশ্চিত করেনি। অফিসিয়াল লঞ্চের সময় স্পেসিফিকেশন ও দামে পরিবর্তন হতে পারে। তাই চূড়ান্ত তথ্যের জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করুন। ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post