Dimesity 8400 Processor আর গেমিং Trigger নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে Infinix GT 50 Pro

 

Infinix GT 50 Pro

গেমিং স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে আসছে Infinix। কোম্পানির পরবর্তী গেমিং ফোন infinix gt 50 pro এই ফোন ভারতে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে লঞ্চ হতে চলেছে। ১৪৪Hz AMOLED ডিসপ্লে, উন্নত লিকুইড কুলিং প্রযুক্তি এবং বড় ব্যাটারির কারণে ফোনটি গেমারদের নজরে লাগবে আশা করা যায়। ইতিমধ্যেই ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে কোম্পানি। এবার দেখে নেওয়া যাক Infinix GT 50 Pro-এর সম্ভাব্য দাম, স্পেসিফিকেশন এবং বিশেষ ফিচারগুলো।

Infinix GT 50 Pro কবে লঞ্চ হচ্ছে। 

Infinix নিশ্চিত করেছে যে GT 50 Pro ভারতে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে লঞ্চ হবে। ফোনটি Flipkart-এর মাধ্যমে বিক্রি করা হবে। ভারতে ফোনটি Black Abyss এবং Red Blaze—এই দুটি রঙে পাওয়া যাবে। এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসে নির্বাচিত আন্তর্জাতিক বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছিল।

Infinix GT 50 Pro -এর Expected দাম।

Infinix GT 50 Pro-এর অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফোনটির দাম প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ রুপির মধ্যে হতে পারে। তবে অনুমান অনুযায়ী দাম ৪৫,০০০ রুপির নিচেও থাকতে পারে। 

আন্তর্জাতিক বাজারে ফোনটির ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৫,০০০ টাকা এবং ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪০,০০০ টাকার মধ্যে ছিল। ভারতের চূড়ান্ত দাম লঞ্চের দিন জানা যাবে।

Infinix GT 50 -এর স্পেকস ডিটেইলস। 

এর অন্যতম প্রধান আকর্ষণ MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর। এর সঙ্গে রয়েছে ১২GB LPDDR5X RAM এবং সর্বোচ্চ ৫১২GB UFS 4.1 স্টোরেজ। এই হার্ডওয়্যার গেমিং, মাল্টিটাস্কিং এবং দ্রুত অ্যাপ লোডের ক্ষেত্রে পারফরম্যান্স খুব ভালো দিতে পারে। এছাড়া HydroFlow Liquid Cooling System রয়েছে যা দীর্ঘ সময় গেম খেলার সময় উৎপন্ন তাপ নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য তৈরি। এতে মাইক্রো-পাম্প ও উন্নত ভ্যাপার চেম্বার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এছাড়া রয়েছে GT Trigger 2.0 নামের প্রেসার-সেনসিটিভ শোল্ডার ট্রিগার। ব্যবহারকারীরা গেমের প্রয়োজন অনুযায়ী এই ট্রিগারগুলোর নিয়ন্ত্রণ কাস্টমাইজ করতে পারবেন। তবে বাস্তবে দীর্ঘ সময় গেম খেলার পারফরম্যান্স  পরীক্ষার মাধ্যমে যাচাই করা দরকার।

Infinix GT 50 Pro-তে রয়েছে ৫০MP প্রধান ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ৮MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে রয়েছে ১৩MP সেলফি ক্যামেরা। ফোনটি 4K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করে।

ব্যাটারির ক্ষেত্রে রয়েছে ৬,৫০০mAh ক্ষমতার ব্যাটারি। এর সঙ্গে ৪৫W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৩০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। নির্বাচিত বাজারের মডেলে Android 16-ভিত্তিক XOS 16 রয়েছে।

Infinix GT 50 Pro- এই ফোনটি সাফল্য অনেকটাই নির্ভর করবে ভারতে এর চূড়ান্ত দামের ওপর। দাম যদি প্রায় ৩৫,০০০ রুপির কাছাকাছি থাকে, তাহলে এটি গেমারদের জন্য ভালো বিকল্প হতে পারে। লঞ্চের পর দাম, অফার এবং বাস্তব পারফরম্যান্স জানা গেলে ফোনটি কেনার বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post