200MP ক্যামেরা ও 144Hz ডিসপ্লে নিয়ে লিক Infinix Note 70 5G!
![]() |
MediaTek Dimensity 7550
200MP
32MP
6.79'' 1.5k Amoled
Li-Po 7000 mAh
Infinix তাদের Note সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি Infinix Note 70 Pro মডেলের Geekbench তথ্য প্রকাশ্যে আসার পর এবার সিরিজের সাধারণ মডেল Infinix Note 70 5G নিয়ে নতুন একটি লিক সামনে এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ফোনটিতে 200MP ক্যামেরা, 144Hz AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারির মতো আকর্ষণীয় ফিচার থাকতে পারে।
বিশেষ করে যারা ভালো ক্যামেরা, দ্রুতগতির ডিসপ্লে এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমন 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের নজরে আসতে পারে এই ফোনটি। চলুন, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটির সম্ভাব্য ফিচারগুলো জেনে নেওয়া যাক।
Infinix Note 70 -এর স্পেকস ডিটেইলস।
Infinix Note 70 5G -এই ফোনে MediaTek Dimensity 7550 চিপসেট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী, এটি 4nm প্রযুক্তিতে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর। এতে 2.6GHz ক্লক স্পিডের চারটি কোর এবং 2GHz ক্লক স্পিডের আরও চারটি কোর থাকতে পারে।
এছাড়া এই চিপসেটটিকে MediaTek Dimensity 7500-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলেও উল্লেখ করা হয়েছে। প্রসেসরটি সত্যিই ব্যবহার করা হলে দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে ফোনটির RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যান্য ফিচারের মধ্যে Infinix Note 70 5G ফোনে NFC, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হার্ডওয়্যার জায়রোস্কোপ থাকতে পারে। এছাড়া উন্নত অডিও অভিজ্ঞতার জন্য ডুয়েল স্টেরিও স্পিকার এবং দুটি মাইক্রোফোন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 17 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে XOS 17 ইন্টারফেসে চলতে পারে বলে লিকে দাবি করা হয়েছে।
Infinix Note 70 5G-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হতে পারে এর ক্যামেরা। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির পেছনে OIS সাপোর্টসহ 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে GalaxyCore GCB0H5 সেন্সর ব্যবহার করার কথা জানা গেছে। এর পাশাপাশি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে, যেখানে GalaxyCore GC08A8 সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32MP ক্যামেরা দেওয়া হতে পারে।
Infinix Note 70 5G -এর বেশ আকর্ষণীয় হতে পারে। লিক অনুযায়ী, ফোনটিতে 6,500mAh থেকে 7,000mAh পর্যন্ত ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
চার্জিংয়ের জন্য থাকতে পারে 60W ফাস্ট চার্জিং প্রযুক্তি। পাশাপাশি Bypass Charging ফিচারও দেওয়া হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে সমর্থিত পরিস্থিতিতে চার্জার থেকে সরাসরি ফোনের প্রয়োজনীয় কম্পোনেন্টে বিদ্যুৎ সরবরাহ করা যায়। ফলে দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজ করার সময় ব্যাটারির ওপর চাপ এবং অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করতে পারে।
Infinix Note 70 5G কবে লঞ্চ হবে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, Infinix Note 70 5G স্মার্টফোনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বাজারে আসতে পারে। তবে Infinix-এর পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ জানানো হয়নি।
সব মিলিয়ে, ফাঁস হওয়া তথ্য সত্যি হলে Infinix Note 70 5G-তে 200MP OIS ক্যামেরা, 144Hz AMOLED ডিসপ্লে, Dimensity 7550 প্রসেসর এবং সর্বোচ্চ 7,000mAh ব্যাটারির মতো আকর্ষণীয় ফিচার দেখা যেতে পারে।
তবে ফোনটির প্রকৃত পারফরম্যান্স, ক্যামেরার মান এবং দাম সম্পর্কে এখনো অনেক কিছু জানার বাকি। বিশেষ করে বাংলাদেশের বাজারে ফোনটি কত দামে পাওয়া যাবে, সেটিই ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হবে। Infinix-এর আনুষ্ঠানিক ঘোষণার পর ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
Note: মোবাইলের দাম ও স্পেসিফিকেশন পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানতে আমাদের ডিসক্লেইমার পেজ দেখুন Disclaimer।
