OPPO F35 সিরিজ: ভারতে লঞ্চের তারিখ, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন Published

 

OPPO F35

OPPO ভারতে তাদের নতুন F-সিরিজ আনছে। কোম্পানি নিশ্চিত করেছে, ৫ অক্টোবর লঞ্চ হবে OPPO F35 সিরিজ। কোন কোন মডেল থাকবে তা এখনো জানানো হয়নি, তবে F35 ও F35 Pro আসার গুঞ্জন আছে। এই সিরিজে সেলফি ক্যামেরা, ভিডিও রেকর্ডিং আর টেকসই গুনজনের ওপর জোর দেওয়া হচ্ছে।

লঞ্চের তারিখ ও কীভাবে দেখবেন

ফোনগুলো ভারতে সফট লঞ্চ হবে। সম্ভবত OPPO ইন্ডিয়ার YouTube চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এটি ঘটবে।

দাম কত হবে।

F35 Pro (8GB + 128GB): ৭৯,৯৯৯ টাকা

F35 (8GB + 128GB): ৬৭,৯৯৯ টাকা

বক্স MRP আর আসল বিক্রয়মূল্য এক নয়। গুঞ্জন অনুযায়ী F35 Pro-র দাম ৪৪,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে এবং F35-এর দাম প্রায় ৩৭,৯৯৯ টাকা হতে পারে। তাই এগুলো অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অনুমান। এটা সত্যি হলে আগের F33 সিরিজের (শুরু ৩১,৯৯৯ টাকা) চেয়ে দাম বেশ বাড়বে। প্রতিযোগী হতে পারে OnePlus Nord 6, POCO X8 Pro Max আর Motorola Edge 70 Pro+ এর সাথে।

ডিজাইন

টিজারে দেখা ফোনটির ডিজাইন OPPO F33 Pro-র মতো, পেছনে বড় ক্যামেরা মডিউল। নতুন কমলা ও বাদামি রঙ দেখা গেছে, আর সাদা ভ্যারিয়েন্টে নতুন প্যাটার্ন আছে। তবে এটি Pro মডেল কি না, কোম্পানি নিশ্চিত করেনি।

লিক অনুযায়ী ভ্যানিলা F35-এর ক্যামেরা মডিউল হবে ছোট ও স্লিম, দেখতে iPhone Air-এর মতো, তবে সেখানে থাকবে ডুয়াল ক্যামেরা। রঙ হতে পারে বেগুনি, ল্যাভেন্ডার ও সাদা।


চলুন দেখি স্পেসিফিকেশনে কি থাকছে।

১০০ ডিগ্রি ফিল্ড অফ ভিউসহ ৫০MP আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা, ৫০MP OIS রিয়ার ক্যামেরা সামনে ও পেছন, দুই ক্যামেরাতেই 4K ভিডিও, NaturalTone 2.0 (স্বাভাবিক স্কিন টোনের জন্য), AI Popout ও AI Remix Collage, লিক ও গুঞ্জন (F35 Pro) তে: ৮,০০০mAh বা ১০,০০০mAh ব্যাটারি, ৮০W ফাস্ট চার্জিং Snapdragon 4 Gen 5 বা MediaTek Dimensity 7360 Max

৬.৭৮ ইঞ্চি 1.5K LTPS OLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট৫০MP OIS মেইন ক্যামেরার সঙ্গে ৮MP আল্ট্রাওয়াইড ColorOS 17, IP66/IP68/IP69K ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স

সেলফি ক্যামেরা আর টেকসই ডিজাইন আপনার অগ্রাধিকার হলে F35 সিরিজ নজরে রাখার মতো। তবে দাম ও চূড়ান্ত স্পেসিফিকেশন নিয়ে ৫ অক্টোবরের লঞ্চ পর্যন্ত অপেক্ষা করাই ভালো।


সূত্র: 91mobiles.com

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Raleted Post