Realme C100 Price In Bangladesh And Full Specs 2026
![]() |
| Price: ৳27,999 |
Realme C100 8000mAh ব্যাটারি আর 6.8" ডিসপ্লের ফোন বাংলাদেশে
Realme বাংলাদেশের বাজারে তাদের C সিরিজের নতুন ফোন Realme C100 এনেছে। ফোনটিতে আছে MediaTek Helio G92 Max চিপসেট, ৬.৮ ইঞ্চি HD+ ডিসপ্লে আর ৮০০০mAh এর বড় ব্যাটারি। সফটওয়্যারের দিকে এটি Android 16 ভিত্তিক realme UI 7.0 তে চলে।
Full Specification
| Brand | Honor |
| Display | 6.8" HD+, 120Hz |
| Resolution | 720x1570 px (FHD+) |
| IP Rating | IP68/IP69K/Water resistant (up to 6m for 30 min) |
| Processor | Mediatek Helio G92 Max |
| RAM | 6/8GB |
| Storage | 128/128GB |
| Main Camera | 50MP |
| Video Recoding | 1920x1080, 1280x720, 30fps |
| Front Camera | 8MP |
| Video Recoding | 1920x1080, 1280x720, 30 fps |
| Battery | 8000mAh |
| Charging | 45W Fast Charging And 30W reverse wired |
বাংলাদেশে Realme C100 এর দাম ২৭,৯৯৯ (6/128GB) টাকা। অফিসিয়াল ওয়ারেন্টি ১ বছর।
বাংলাদেশে কেন কেনা উচিত চলুন জেনে নেওয়া যাক। আমাদের দেশে অনেকেই ফোন চার্জ দেওয়া নিয়ে ঝামেলায় থাকেন, বিশেষ করে লোডশেডিং বা বাইরে বেশি সময় থাকলে। ৮০০০mAh ব্যাটারি এই জায়গায় বড় সুবিধা দিতে পারে। সারাদিন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া আর কল করার জন্য যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার, তাদের জন্য ফোনটি ভালো বিকল্প হতে পারে। ১২০Hz ডিসপ্লে আর বড় স্ক্রিনও ভিডিও দেখা ও স্ক্রলিংয়ে কাজে আসবে। ড্রপ রেজিস্ট্যান্সের দাবি আছে, তাই যাদের হাত থেকে ফোন পড়ে যাওয়ার অভ্যাস, তাদের কাছেও এটা আকর্ষণীয় লাগতে পারে।
কেনার আগে কী কী দেখবেন
দাম: ২৭,৯৯৯ টাকায় ডিসপ্লে HD+ আর প্রসেসর এন্ট্রি-লেভেল। একই দামের আশেপাশে অন্য ব্র্যান্ডের ফোনের স্পেসিফিকেশনের সাথে তুলনা করে নিন।
ওয়ারেন্টি: অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিনা নিশ্চিত হয়ে নিন। দাবি করতে হলে কাছের Realme সার্ভিস সেন্টারে যেতে হবে।
অরিজিনাল ফোন: বক্স সিল করা আছে কিনা দেখুন, আর *#06# ডায়াল করে বক্সের IMEI এর সাথে মিলিয়ে নিন।
ভ্যারিয়েন্ট: শুধু RAM আর স্টোরেজ নয়, দোকানে স্টক আছে কিনাও জেনে নিন। Gadget & Gear এ ৬/১২৮GB ভ্যারিয়েন্ট লিস্ট করা আছে, তবে সেখানে এখন স্টক আউট দেখাচ্ছে।
বাজেট কম হলে: Realme C100x (৬/১২৮GB) পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়, আর C100i (৪/১২৮GB) ১৭,৯৯৯ টাকায়। এগুলোর প্রসেসর ও ক্যামেরা আলাদা, তাই কেনার আগে তুলনা করে নেওয়া ভালো।
কাদের জন্য ভালো
ব্যাটারি ব্যাকআপ যাদের প্রথম পছন্দ আর গেমিং বা হেভি ক্যামেরা ব্যবহার কম, তাদের জন্য ফোনটি উপযুক্ত। ভালো পারফরম্যান্স বা ফুল HD ডিসপ্লে চাইলে এই বাজেটে অন্য অপশনও দেখে নেওয়া ভালো।
