১০,০০০mAh ব্যাটারির নিয়ে OnePlus Ace 7 Series: Leaked হলো।
OnePlus-এর পরবর্তী পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন সিরিজ Ace 7 নিয়ে নতুন করে লিক সামনে এসেছে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে জনপ্রিয় টিপস্টার Digital Chat Station (DCS) ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছেন। প্রযুক্তি সাইটগুলোর রিপোর্ট অনুযায়ী, গত মে মাস থেকে Ace 7-এর প্রোটোটাইপ বিভিন্ন হার্ডওয়্যার কনফিগারেশনে পরীক্ষা চলছে। তবে OnePlus এখনো এই সিরিজ নিয়ে অফিসিয়াল কিছু জানায়নি, তাই নিচের সব তথ্য আপাতত লিক হিসেবেই দেখতে হবে।
স্পেসিফিকেশন ডিটেইলস
Ace 7-এ থাকছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, যার রেজোলিউশন "১.৫K" এবং রিফ্রেশ রেট ১৮৫Hz। গেহমিং ও স্ক্রলিংয়ে এই রিফ্রেশ রেট বাড়তি স্মুথনেস দেবে বলে আশা করা যায়।
DCS-এর তথ্যমতে Ace 7-এ Snapdragon 8 Elite Gen 5 (SM8850) অথবা এর কিছুটা কম শক্তির ভ্যারিয়েন্ট SM8850Q ব্যবহার হতে পারে। এটি ৩ ন্যানোমিটার প্রসেসের ফ্ল্যাগশিপ চিপ, যা OnePlus 15 ও OnePlus 15T-তেও আছে।
সবচেয়ে চমকপ্রদ হলো কুলিং নিয়ে। ফোনটিতে বিল্ট-ইন কুলিং ফ্যান থাকতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমান Ace 6-এ OnePlus-এর Glacier Cooling System ও ভেপার চেম্বার আছে। ফ্যান যুক্ত হলে দীর্ঘ সময় গেমিংয়ে পারফরম্যান্স ধরে রাখার ক্ষমতা আরও বাড়তে পারে।
এই সিরিজের বড় আকর্ষণ হতে পারে ব্যাটারি। বিভিন্ন লিকে ৯,০০০mAh থেকে ১০,০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারির কথা এসেছে। এর সঙ্গে ১০০W ফাস্ট চার্জিং থাকার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। এক রিপোর্টে জানা গেছে, একটি ভ্যারিয়েন্ট "SM8845 Pro" কোডনেমে টেস্টিং ফেজে আছে এবং ফোনটিকে "পাওয়ার সেন্ট্রিক" হিসেবে অবস্থান করানো হচ্ছে, যা গেমারদের লক্ষ্য করে।
টিপস্টারের দাবি, সর্বোচ্চ ১৬GB RAM ও ১TB স্টোরেজ পর্যন্ত কনফিগারেশন আসতে পারে।
লিক অনুযায়ী Ace 7 Pro মডেলে থাকতে পারে ৫০MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এতে Samsung-এর JN5 সেন্সর ও ৩.৫x অপটিক্যাল জুম থাকার কথা বলা হয়েছে। কাগজে-কলমে এটি Ace 6-এর চেয়ে বেশি উচ্চাভিলাষী ক্যামেরা হতে যাচ্ছে। গত বছর অক্টোবরে চীনে Ace 6 সিরিজ লঞ্চ হয়েছিল। সেই ধারা ধরে Ace 7 সিরিজ এ বছরের চতুর্থ প্রান্তিকে (Q4 2026) চীনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। Ace 6 পরিবারে এর আগে Ace 6, Ace 6T ও Ace 6 Ultra মডেল এসেছে, তাই Ace 7 সিরিজেও একাধিক মডেল আসার সম্ভাবনা আছে।
ভারত ও অন্যান্য বাজারে আসবে কি?
OnePlus-এর Ace সিরিজ সাধারণত আগে চীনে আসে। পরে অনেক সময় একই হার্ডওয়্যার ভিন্ন নামে ভারতসহ আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। একটি রিপোর্ট অনুযায়ী, চীনের পর ফোনটি Nord সিরিজের অংশ হিসেবে ভারতে আসতে পারে এবং দাম হতে পারে প্রায় ৫০ হাজার রুপির কাছাকাছি। এটি অনুমানভিত্তিক তথ্য।
লিকগুলোর মধ্যে বেশ কিছু অমিল আছে। ব্যাটারি ৯,০০০ নাকি ১০,০০০mAh, ডিসপ্লে ১৮৫Hz নাকি ২৪০Hz, আর প্রসেসর Snapdragon 8 Elite Gen 5 নাকি পরের জেনারেশনের, এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ঘুরছে। কিছু রিপোর্টে "Ace 7T" নামে আলাদা একটি মডেলের লিকও এসেছে। প্রোটোটাইপ পর্যায়ে কনফিগারেশন বদলানো স্বাভাবিক, তাই চূড়ান্ত স্পেসিফিকেশন OnePlus-এর ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: Notebookcheck, TechRepublic, TelecomTalk, MyMobileIndia (টিপস্টার Digital Chat Station-এর তথ্যের ভিত্তিতে)
