YouTube Tag Generator: Free YouTube Keyword Tool
YouTube Keyword & Tag Tool
0 / 500 characters
YouTube Keyword ও Tag টুল ব্যবহারের নিয়ম
আপনার ভিডিওর জন্য সঠিক tag খুঁজে পাওয়া এখন খুব সহজ। এই টুলটি YouTube-এর search suggestion থেকে মানুষ আসলে যা যা খোঁজে, সেই keyword গুলো এনে দেয়। তারপর আপনি পছন্দমতো বেছে নিয়ে এক ক্লিকে copy করতে পারবেন। কোনো লগইন বা টাকা লাগে না।
কেন tag গুরুত্বপূর্ণ
Tag দেখে YouTube বোঝে আপনার ভিডিও কী নিয়ে। সঠিক tag দিলে ভিডিও সংশ্লিষ্ট search ও suggested ভিডিওতে আসার সুযোগ বাড়ে। তাই এমন keyword বেছে নিন, যা মানুষ সত্যিই search করে।
ব্যবহারের ধাপ
ধাপ ১: Keyword লিখুন
উপরের ঘরে আপনার ভিডিওর বিষয় লিখুন। যেমন: dance, biryani recipe, redmi note 13। বিষয় যত নির্দিষ্ট হবে, ফলাফল তত ভালো আসবে।
ধাপ ২: ভাষা বেছে নিন
আপনার দর্শক যে ভাষায় search করে, সেটি select করুন: English (Global), Bangla (Bangladesh), English (Bangladesh) অথবা Hindi (India)। বাংলাদেশি দর্শকের জন্য ভিডিও হলে Bangladesh অপশনটি ভালো।
ধাপ ৩: Search Keywords চাপুন
কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। টুলটি a থেকে z পর্যন্ত এবং how to, best, new, vs যোগ করে অনেকগুলো keyword খুঁজে আনবে।
ধাপ ৪: Keyword বেছে নিন
ফলাফলগুলো ছোট ছোট chip হিসেবে দেখাবে। লাল রঙের chip মানে select করা আছে, সাদা মানে select করা নেই। কোনোটি দরকার না হলে তাতে ট্যাপ করে বাদ দিন, আবার ট্যাপ করলে ফিরে আসবে। প্রথমে ৫০০ character পর্যন্ত keyword নিজে থেকেই select হয়ে যায়।
ধাপ ৫: Copy করুন
নিচের box-এ আপনার tag গুলো কমা দিয়ে সাজানো দেখা যাবে। Copy বাটনে চাপ দিয়ে YouTube Studio-র Tags ঘরে paste করুন।
বাটনগুলোর কাজ
Select All: আবার প্রথম থেকে ৫০০ character পর্যন্ত সব select করে।
Clear: সব select মুছে দেয়, যাতে আপনি নিজে বেছে নিতে পারেন।
Copy: নিচের box-এর tag গুলো copy করে।
কিছু দরকারি পরামর্শ
YouTube-এ tag-এর সীমা সর্বোচ্চ ৫০০ character। টুলের নিচে কতটা ব্যবহার হয়েছে তা দেখা যায়।
প্রথম দিকের tag গুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই ওগুলো রাখুন।
আপনার ভিডিওর সাথে মেলে না, এমন keyword বাদ দিন। ভুল tag দিলে ক্ষতি হতে পারে।
একই বিষয়ে ভিন্ন keyword দিয়ে কয়েকবার search করে দেখুন।
মনে রাখবেন
এই টুল দেখায় মানুষ কী search করে, কতজন করে তা দেখায় না। ফলাফল না এলে ইন্টারনেট সংযোগ দেখুন বা অন্য keyword দিয়ে চেষ্টা করুন।
আপনার ভিডিও জনপ্রিয় হোক, শুভকামনা!
